বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

শেরপুর ৩ আসনে উপনির্বাচন, নারী ভোটারের উপস্থিতি বেশি

0e42eccf8a1620f2489ca90961fb08ac-69d7486edc554

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচন সংসদীয় আসনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে তাঁর ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করেছে জামায়াত। বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। এ ছাড়া নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন।

এই আসনে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতন। শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নারী ভোটারদের ভিড় দেখা যায়। নারী ভোটারের উপস্থিতি বেশি হওয়ায় কিছুটা দেরি হচ্ছে জানিয়ে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মৃণাল কান্তি দাস বলেন, এ কেন্দ্রে মোট ৪ হাজার ৭৮১ ভোটার আছেন এবং মোট ৯টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। সময় বাড়ার সঙ্গে ভোটের গতি বাড়ছে। রুপারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানেও নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি।


শ্রীবরদী শহরের অদূরে মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা যায়। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা শাহ জামাল জানান, এ কেন্দ্রে ২ হাজার ৬৯১ ভোটার আছেন। পাঁচটি বুথে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২৫৯টি। কুড়িকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায়, ভোটার উপস্থিতি তুলনামূলক কম। তার মধ্যেও নারী ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি।

গণতান্ত্রিক কার্যক্রমে নারীরের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

Advertisements
Advertisements
উপনির্বাচননারী ভোটারশেরপুরশেরপুর ৩ আসন