বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
বিবিধ

রাজধানীর বায়ুদূষণের শীর্ষে পুরান ঢাকা

Puran dhaka

বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান বরাবরই উপরের দিকে। বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার ঢাকার বিভিন্ন স্থানে বায়ুদূষণ পরিমাপের যন্ত্র স্থাপন করেছে। এর ফলের ঢাকার কোন অংশে বায়ুদূষণের মাত্রা কত তা জানা যায়।
বুধবার (৮ এপ্রিল) আইকিউএয়ারের লাইভ স্টেশন র‍্যাংকিং অনুযায়ী, ঢাকার সবচেয়ে দূষিত এলাকার তালিকায় শীর্ষে রয়েছে পুরান ঢাকা।

সেখানে বেচারাম দেউরি পয়েন্টে বায়ুদূষণের মাত্রা রেকর্ড করা হয়েছে ১৭১, যা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকায় ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে বারিধারা পার্ক রোড। এ স্কোরও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের অন্তর্ভুক্ত।গুলশান লেক পার্কে ১৪৯, মিরপুরের দক্ষিণ পল্লবী এলাকায় ১৪৯, বারিধারা লেকসাইডে ১৪৬, তেজগাঁওয়ে ১৪৫ ও উত্তর বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকায় ১৪৪ পয়েন্ট রেকর্ড করা হয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

Advertisements

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Advertisements
পুরান ঢাকাবায়ুদূষণরাজধানী