বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
রূপ-সৌন্দর্য

একদিনেই উঠিয়ে ফেলুন মেহেদির পুরাতন রঙ!

WhatsApp Image 2026-03-25 at 7.36.32 PM

ঈদ শেষ। চাঁদরাতে মেহেদি দিয়ে অনেকেই হাত রাঙিয়েছেন। ঈদ শেষ হলে মেহেদির রঙও ফিকে হতে শুরু করে। তখন আর দেখতে আগের মতো সুন্দর লাগে না। মেহেদির রঙ উঠে যেতে শুরু করলে বরং দেখতে কিছুটা বিদঘুটে লাগে। তখন অনেকে চান যত দ্রুত সম্ভব তুলে ফেলতে। তবে তা সব সময় সম্ভব হয় না। এই কাজ সহজ করতে বেছে নিতে পারেন কিছু ঘরোয়া উপায়।

লবণ পানি দিয়ে অনেক কিছুই করা যায়। মেহেদির রঙ তুলতেও এটি কার্যকর। গামলায় পানি ভরে লবণ মিশিয়ে নিন। ঐ পানিতে ২০ মিনিটের মতো হাত ডুবিয়ে রাখুন। একদিন পরপর ব্যবহার করলে কয়েকদিনে রঙ উঠে যাবে। তবে লবণ পানি হাতের ত্বক শুষ্ক করে ফেলে। তাই প্রতিবার ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না।

যেখানে মেহেদির নকশা আছে সেখানে টুথপেস্টের পাতলা আস্তরণ তৈরি করে নিতে পারেন। শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভেজা কাপড় দিয়ে টুকরো টুথপেস্ট মুছে হাতে ময়েশ্চারাইজার মাখুন। এভাবে ব্যবহার করলে দ্রুত রঙ উঠবে।

লেবুর রস এক ধরনের ব্লিচিং উপাদান। রসালো লেবু দুভাগ করে হাতে ঘষুন। তারপর হাত কুসুম গরম পানিতে ধুয়ে নিন। অথবা আধা গামলা পানিতে ৫ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে হাত ডুবিয়ে রাখুন। দিনে দুবার করতে পারলে মেহেদির রঙ উঠে যাবে। এক্ষেত্রে, ত্বক সংবেদনশীল হলে লেবুর রস এড়িয়ে চলা ভালো।

৩ টেবিল চামচ বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মেশান। মিশ্রণটি হাতের তালুতে নিয়ে ভালো করে ঘষুন। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন হাত।

ঈদমেহেদির পুরাতন রঙ