বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বিবিধ

‘স্বপ্ন সারথি’ : সুবিধাবঞ্চিত ছাত্রীদের বিনামূল্যের সাইকেল

mtb-20260309160600

দেশের প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতার (মূলত সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের) লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের ‘স্বপ্ন সারথি’ প্রকল্পের আওতায় একশ (১০০)টি সাইকেল বিতরণ করেছে। ‘স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়’ এই মটোকে সামনে রেখে এই সিএসআর কর্মসূচিটি পরিচালিত হয় যেন শিক্ষার্থীদের স্কুল যাতায়াতে ভৌগলিক দূরত্ব কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘গিভ টু গেইন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এমটিবি ফাউন্ডেশন এই উদ্যোগটি হাতে নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দূরবর্তী এলাকার ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজতর করে তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করা হচ্ছে। এই কর্মসূচি এমটিবি ফাউন্ডেশনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অঙ্গীকারের প্রতিফলন। বিশেষ করে এসডিজি ৩, ৪, ৫ ও ১০ অর্জনে এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী, এমটিবি ফাউন্ডেশনের সহযোগী গোলাম রব্বানী এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জি. এম. নজরুল ইসলাম।