বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১২ জুন, ২০২৬
খাবার-দাবার

ইফতারে মজাদার খেজুরের হালুয়া

DatesHalwa7-1

সারাদিন রোজার পরে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। এ তালিকায় প্রথমেই রয়েছে খেজুর। এটি দেখতে ছোট, কিন্তু পুষ্টিতে ভরপুর একটি ফল। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ডায়েটরি ফাইবার যা দ্রুত শরীরকে শক্তি জোগাতে সাহায্য করে। ইফতারে স্বাদ বাড়াতে খেজুর দিয়ে হালুয়াও বানাতে পারেন।

উপকরণ :
১।খেজুর-১ কাপ
২। দুধ- ১/২ কাপ
৩।ঘি- ১/৪ কাপ
৪। ড্রাই ফ্রুটস- ১/৪ কাপ (কুঁচি করে কাটা)
৫। এলাচ গুঁড়ো- ১/৪ চা চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যানে খেজুর এবং দুধ রেখে মাঝারি আঁচে রান্না করুন। যতক্ষণ না নরম হয়ে যায়, এগুলোকে ফুটতে দিন। এবার খেজুর নরম হয়ে গেলে, ব্লেন্ডারে পেস্ট করে নিন। অন্যদিকে একটি প্যানে ঘি গরম করে, পেস্ট করা খেজুর যোগ করে মাঝারি আঁচে ভাজুন। খেজুরের রঙ সোনালী হয়ে গেলে, কাটা ড্রাই ফ্রুটস এবং এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। হালুয়াটি ৫-৭ মিনিট ধরে কম আঁচে রান্না করুন বা ঘন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে গরম বা ঠান্ডা পরিবেশন করুন মজাদার স্বাদের খেজুরের হালুয়া।

ইফতারখেজুরের হালুয়া