বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১০ জুন, ২০২৬
খাবার-দাবার

গোলাপি ডিমের আচার

Egg

উপকরণঃ

১। ডিম ৬টি

২। ২টি বিট

৩। আধা কাপ ভিনেগার (সাদা বা অ্যাপল সাইডার)

৪। আধা কাপ পানি

৫। ১/৪ কাপ চিনি

৬। ১ চা-চামচ লবণ

৭। ৯-১০ কোঁয়া রসুন

৮। ১টি গাজর

৯। ১টি বড় পেঁয়াজ

১০। ৩-৪টি শুকনা মরিচ

১১। ২-৩টি বোম্বাই মরিচ (ঐচ্ছিক)

১২। ১ চা-চামচ আচার মসলা (ঐচ্ছিক)

পদ্ধতি

একটি সসপ্যানে টুকরো করে কাটা বিট, ভিনেগার, পানি, চিনি, লবণ এবং আচারের মসলা মিশিয়ে নিন। মাঝারি আঁচে চিনি মিলিয়ে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ফুটে উঠলে মিশ্রণটি ঠাণ্ডা হওয়ার জন্য নামিয়ে রাখুন।

সিদ্ধ ও খোসা ছাড়ানো ডিম একটি পরিষ্কার বয়ামে রাখার সময় সঙ্গে কেটে রাখা গাজর, পেঁয়াজ, মরিচ এবং রসুন এক সঙ্গে মিশিয়ে রাখুন। এবার ঠাণ্ডা হয়ে যাওয়া ভিনেগার-বিটের মিশ্রণটি বয়ামের ডিমের ওপর ঢেলে দিন, যেন সেগুলো পুরোপুরি ডুবে যায়। বয়ামটি ভালো ভাবে বন্ধ করে ঘরের তাপমাত্রায় অথবা ফ্রিজে রাখতে পারেন।

বেশি স্বাদের জন্য ডিমগুলোকে কমপক্ষে ৪৮ ঘণ্টা সময় দিয়ে দ্রবণে ভিজিয়ে রাখতে হবে। এক মাস পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে এই আচার। গোলাপি এই ডিমের আচার সালাদে বা ‘গার্নিশ’ হিসেবে পরিবেশন করে খেতে পারেন।