২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
স্পটলাইট

যাত্রা থেমে থাকলেও, অপেক্ষা হয়ে ওঠে ভালোবাসা

IMG-20260127-WA0026

ভৈরবে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন ভরে ওঠে অপেক্ষা আর উৎকণ্ঠায়।

দীর্ঘ সময় ধরে ট্রেনের খোঁজে বসে থাকতে হয় যাত্রীদের, কারও চোখে ক্লান্তি, কারও মুখে বিরক্তি।

ছবি: আব্দুল গনি

এই ভিড়ের মাঝেই চট্টগ্রামগামী যাত্রী আফরিন বসে আছেন তাঁর দুটি পোষা বিড়াল, লিও ও লিয়ানা, কে নিয়ে। দীর্ঘ অপেক্ষায় মানুষ যেখানে ধৈর্য হারায়, সেখানে লিও ও লিয়ানা তাদের দুরন্ত স্বভাব নিয়ে ব্যস্ত নিজেদের ছোট্ট জগতে। কখনো কোল জুড়ে, কখনো চোখে চোখ রেখে, এই দুই সঙ্গীর খেলায় ক্লান্ত হয়ে পড়েন আফরিন, কিন্তু সে ক্লান্তিতে নেই কোনো অভিযোগ।

লিও আর লিয়ানা শুধু পোষা প্রাণী নয়, আফরিনের কাছে তারা যেন বন্ধু। মাঝে মাঝে আদুরে অভিমান হলে আফরিন মানুষের মতো করেই তাদের বোঝান, সান্ত্বনা দেন। আর অভিমান ভাঙার মুহূর্তে, বিড়াল দুটির নিঃশর্ত ভালোবাসা আফরিনকে আরও আনন্দিত করে তোলে।

ট্রেনের অপেক্ষা দীর্ঘ হয়, সময় থেমে থাকে, কিন্তু কমলাপুরের সেই কোলাহলের মাঝেও আফরিন, লিও আর লিয়ানার গল্প বলে দেয়, ভালোবাসা থাকলে অপেক্ষাও কখনো কখনো সুন্দর হয়ে ওঠে।

ছবি: আব্দুল গনি

Advertisements

Advertisements