সবজি ডাল

উপকরণ :
মসুর ডাল / মুগ ডাল / ছোলার ডাল ১ কাপ,সবজি পছন্দমতো,আলু ১টা কিউব করে কাটা,গাজর ১টা,ফুলকপি কয়েকটি ফ্লোরেট,শিম ৫–৬টা,পটল / লাউ পরিমাণমতো,কুমড়া কয়েক টুকরা ঐচ্ছিক,পেঁয়াজ কুচি ১টা মাঝারি,রসুন বাটা ১ চা চামচ,আদা বাটা ১ চা চামচ,কাঁচা মরিচ ২–৩টা,হলুদ গুঁড়া হাফ চা চামচ,লাল মরিচ গুঁড়া হাফ ১ চা চামচ,জিরা গুঁড়া হাফ চা চামচ,ধনে গুঁড়া হাফ চা চামচ,গরম মসলা গুঁড়া – ¼ চা চামচ,লবণ স্বাদমতো,তেল ২–৩ টেবিল চামচ,তেজপাতা ১টা,শুকনো লাল মরিচ ১টা,পানি প্রয়োজনমতো,ধনেপাতা সাজানোর জন্য।
প্রণালি :
প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিন। প্রেসার কুকার বা হাঁড়িতে ডাল, হলুদ ও লবণ দিয়ে পরিমাণমতো পানি দিন। ডাল নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন। প্রেসার হলে ২–৩ সিটি। এরপর কাটা সবজি অল্প পানি ও সামান্য লবণ দিয়ে আধা সেদ্ধ করে রাখুন। চাইলে ডালের সাথে সবজিও সেদ্ধ করতে পারেন।কড়াইয়ে তেল গরম করুন। তেজপাতা ও শুকনো লাল মরিচ দিন। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। আদা বাটা ও রসুন বাটা দিয়ে কষান। লাল মরিচ, জিরা ও ধনে গুঁড়া দিন। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষান। সেদ্ধ ডাল ও সেদ্ধ সবজি কড়াইয়ে দিন। প্রয়োজনমতো পানি দিয়ে ভালোভাবে মিশান। মাঝারি আঁচে ৫–৭ মিনিট ফুটান। কাঁচা মরিচ ও গরম মসলা গুঁড়া দিন। ১–২ মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করুন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন।



