বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৯ জুলাই, ২০২৬
নারী

মানিকগঞ্জে হাসপাতালে ধর্ষণের ঘটনায় মামলা, দুই আনসার সদস্য কারাগারে

Untitled-1

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই আনসার সদস্য আদালতে হাজির হয়ে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার তাদের মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলা হয়। বিচারক মু. হাবীবুর রহমান ও সজীব চৌধুরীর উপস্থিতিতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দুজনকেই কারাগারে পাঠান।

গ্রেপ্তার দুই আনসার সদস্য হলেন—টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শাহাদাত হোসেন এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আবু সাঈদ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্র জানায়, রোববার রাতে নারায়ণগঞ্জ থেকে স্বামীর সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জের বেতিলায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই নারী। পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তারা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। এ সময় ফটকে দায়িত্বরত আনসার সদস্যরা তাদের সাহায্যের কথা বলে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে স্বামীকে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করা হয়।

Advertisements

ঘটনার পর সোমবার সকালে অভিযোগ পেয়ে পুলিশ দুই আনসার সদস্যকে আটক করে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এ বি এম তৌহিদুজ্জামান সুমন জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে, তবে প্রতিবেদন এখনও হাতে পাওয়া যায়নি। বর্তমানে তিনি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

সদর থানার ওসি ইকরাম হোসেন বলেন, আদালতে জবানবন্দি রেকর্ডের পর বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের কাছে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও আদালতে সরাসরি ধর্ষণের দায় স্বীকার করেননি। ভুক্তভোগী নারী সুস্থ হলে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেবেন।

এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্তদের কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ। এর দায় কোনোভাবেই বাহিনীর ওপর বর্তায় না। অভিযুক্তদের দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কারসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে

Advertisements