বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

রাঙ্গামাটিতে একমাত্র নারী প্রার্থী জুঁই চাকমা: আয় কম, দিতে হয়নি আয়কর

Untitled-1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি–২৯৯ আসনে ছয়জন পুরুষ প্রার্থীর বিপরীতে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লবী ওয়াকার্স পার্টির নেত্রী জুঁই চাকমা।

গত ২১ ডিসেম্বর ২০২৫ রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, ৩৫ বছর বয়সী এই প্রার্থী পেশায় কৃষক এবং বিপ্লবী ওয়াকার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস।

হলফনামা অনুযায়ী, জুঁই চাকমার বাৎসরিক আয় ১ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে কৃষি থেকে ৬০ হাজার, ব্যবসা থেকে ৩০ হাজার, ফসল বিক্রি থেকে ৩০ হাজার এবং বাড়িভাড়া থেকে ৩০ হাজার টাকা আয় দেখানো হয়েছে। এই আয় করযোগ্য সীমার নিচে হওয়ায় তিনি আয়কর দেননি বলে উল্লেখ করেছেন।

অস্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, তার নামে রয়েছে ৭০ হাজার টাকা নগদ, ব্যাংকে জমা ১০ হাজার টাকা, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৫ ভরি সোনা (মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা), ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকার ইলেকট্রিক সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মোট মূল্য ৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা।

Advertisements

তার স্বামীর নামে অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা নগদ, ৪ লাখ ১০ হাজার টাকা আর্থিক প্রতিষ্ঠানে জমা, ১ লাখ টাকার একটি মোটরসাইকেল এবং ১ লাখ ২৬ হাজার টাকার ইলেকট্রিক সামগ্রী। স্বামীর অস্থাবর সম্পদের মোট মূল্য ৮ লাখ ৭৬ হাজার টাকা।

স্থাবর সম্পদের হিসাবে জুঁই চাকমার নামে রয়েছে ৩০ শতক অকৃষি জমি, যার অর্জনকালীন মূল্য ২০ লাখ টাকা, এবং নিজ জমিতে নির্মিত একটি টিনসেট ঘর, যার মূল্য ৬ লাখ টাকা। তার স্বামীর নামে রয়েছে ৩ একর জমি, যার অর্জনকালীন মূল্য ৩ কোটি টাকা, এবং নিজ জমিতে নির্মিত আধাপাকা তিনটি ঘর, যার মূল্য ৬০ লাখ টাকা।

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে তার নামে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছিল, যা পরবর্তীতে খারিজ হয়ে যায়।

দাখিল করা আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী অনুযায়ী, জুঁই চাকমা তার মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৪ লাখ ৯৮ হাজার ৮০০ টাকা।

Advertisements