বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৯ জুলাই, ২০২৬
নারী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডেলসি রদ্রিগেজ

Untitled-3

ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় সোমবার দেশটির জাতীয় পরিষদে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে।

রদ্রিগেজের শপথগ্রহণের খবর প্রকাশের কয়েক ঘণ্টা আগেই তাকে সতর্কবার্তা দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, রদ্রিগেজ যদি ‘সঠিক কাজ’ না করেন, তাহলে তাকে বড় মূল্য দিতে হতে পারে।

মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রদ্রিগেজ দায়িত্ব পালনে ব্যর্থ হলে নিকোলাস মাদুরোর চেয়েও কঠিন পরিণতির মুখে পড়তে পারেন। একই সাক্ষাৎকারে ভেনেজুয়েলার পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, শাসন পরিবর্তন হোক বা না হোক—বর্তমান অবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় ভালো।

ট্রাম্পের বক্তব্যে ‘সঠিক কাজ’ বলতে কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়। তবে এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করে অবকাঠামো উন্নয়ন করবে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে লাভবান হবে।

Advertisements

কে এই ডেলসি রদ্রিগেজ

আইনজীবী ও কূটনীতিক পেশার ডেলসি রদ্রিগেজ দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। মাদুরোর শাসনামলে তিনি একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। ৫৬ বছর বয়সী রদ্রিগেজ এর আগে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

শনিবার ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন। ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে ট্রাম্প দাবি করেন।

তবে রদ্রিগেজের অতীতের বক্তব্যের সঙ্গে ট্রাম্পের এই দাবি সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, ভেনেজুয়েলা কখনও কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না। যদিও রোববার প্রথম মন্ত্রিসভা বৈঠকে তিনি তুলনামূলক নরম সুরে কথা বলেন এবং যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।

Advertisements