বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
নারী

‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জামান সুরভী দুই দিনের রিমান্ডে

Untitled-1

চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই আন্দোলনের কর্মী তাহরিমা জামান সুরভীকে দুই দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।

কালিয়াকৈর থানার পক্ষ থেকে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।

এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করা হয়। তদন্তে জানা যায়, এ ঘটনায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জড়িত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তাহরিমা জামান সুরভী ছিলেন চক্রটির নেতৃত্বে।

অভিযোগ অনুযায়ী, ওই চক্রটি ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে আনুমানিক ৫০ কোটি টাকা আদায় করেছে। মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে একাধিক ধাপে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ‘মীমাংসা’ করে দেওয়ার আশ্বাসে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়।

Advertisements

এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বলেন, মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই এবং চার্জশিটও দাখিল হয়নি। চার্জশিট কবে দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এর আগে আদালত সুরভীর জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। সর্বশেষ শুনানিতে পুলিশি রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisements