বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
নারী

তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহ্বান

Untitled-2

তৈরি পোশাক খাতে নারীর নেতৃত্ব বিকাশ ও লিঙ্গসমতা জোরদারের লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো “শি লিডস দ্য উইভ: তৈরি পোশাক খাতে লিঙ্গসমতা ও নারী নেতৃত্বের বিকাশ” শীর্ষক সংলাপ ও প্রদর্শনী। সুইডেন ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে সুইসকন্টাক্ট বাংলাদেশের প্রগ্রেস প্রকল্প আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি–বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থাসহ প্রায় ১৫০ জন অংশীজন অংশ নেন।

স্বাগত বক্তব্যে প্রগ্রেস প্রকল্পের টিম লিডার ফারজানা আমিন বলেন, তৈরি পোশাক শিল্পের নীতিনির্ধারণী ও নেতৃত্ব পর্যায়ে নারীর অংশগ্রহণ এখনও খুবই সীমিত। মধ্যপর্যায়ের নারী পেশাজীবীদের নেতৃত্বে উন্নীত করতে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যৌথ কর্মসূচি নেওয়ার পরিকল্পনার কথা তিনি তুলে ধরেন।

প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার টিএম আবু সালেহ বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে খাতটিকে আধুনিকায়নের পাশাপাশি নারী-পুরুষ সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

প্যানেল আলোচনায় বিজিএমইএ সহ-সভাপতি বিদিয়া অমৃত খান বলেন, বিয়ের পর বহু তরুণী কর্মজীবন ছাড়তে বাধ্য হন—যা শিল্পের জন্য বড় ক্ষতি। তিনি বলেন, “নারীদের ধরে রাখতে সহায়ক নীতি ও কাঠামো তৈরির এখনই উপযুক্ত সময়।”

Advertisements

অনুষ্ঠানে নারীর অগ্রযাত্রা নিয়ে নাট্য পরিবেশনা এবং প্রগ্রেস প্রকল্পের জেন্ডারভিত্তিক উদ্যোগের প্রদর্শনী উপস্থাপন করা হয়। পোশাক কারখানায় কর্মরত এক নারী নিজ কর্মজীবনের সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা শোনান অংশগ্রহণকারীদের।

সমাপনী বক্তব্যে সুইডেন দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইকরামুল এইচ সোহেল বলেন, তৈরি পোশাক খাতের নেতৃত্ব পর্যায়ে নারীর উপস্থিতি এখনও অপর্যাপ্ত। তিনি জানান, ‘প্রগ্রেস’ ও ‘অপরাজিতা’র মতো উদ্যোগের মাধ্যমে এই ব্যবধান কমাতে সহযোগিতা অব্যাহত থাকবে।

Advertisements