বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৪ আগস্ট, ২০২৬
নারী

খালেদা জিয়াকে মধ্যরাতে অথবা ভোরে লন্ডনে নেওয়া হবে

Untitled-1

সবকিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার গভীর রাতে কিংবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। চিকিৎসায় যুক্ত দেশি–বিদেশি বিশেষজ্ঞদের আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বেলা তিনটার আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, রোগীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে মেডিকেল বোর্ড মত দিয়েছে। লন্ডনে নেওয়ার জন্য কাতার থেকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং বিমানের চিকিৎসাসুবিধাগুলোও প্রস্তুত রাখা হয়েছে।

এর কিছুক্ষণ পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আজ রাতের মধ্যেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় নামবে। সব প্রস্তুতি সম্পন্ন হলে ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে বিমানটি লন্ডনের উদ্দেশে রওনা দেবে।”

হাসপাতাল–সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণ কিছুটা কমলেও হৃদ্‌যন্ত্রের জটিলতা এখনো রয়েছে। এ কারণে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

গতকাল যুক্তরাজ্য থেকে একজন কার্ডিয়াক বিশেষজ্ঞ এবং চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দেন। তাঁরা সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।সিসিইউতে নেওয়া হয়।