বিনা মূল্যে নারীদের জন্য তিন মাসের প্রশিক্ষণ, আবেদন শেষ ৩০ নভেম্বর

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) কর্মসংস্থানমুখী তিন মাস মেয়াদি বিভিন্ন কোর্সে আগ্রহী বাংলাদেশি নারীদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে। অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)–এর সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫
যে ১১টি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হবে—
১. পার্থিব গ্যালারি বিউটি অ্যান্ড পার্লার ট্রেইনিং সেন্টার, আদাবর, ঢাকা
কোর্স: বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট
২. টিএমএস, ঠেংগামারা, বগুড়া
কোর্স:
— বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট
— ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট
— ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট
৩. সাফা হারবাল বিউটি পার্লার, রাজশাহী
কোর্স: বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট
৪. লেডিস লাউঞ্জ বিউটি পার্লার অ্যান্ড ওয়েলস, জিন্দাবাজার, সিলেট
কোর্স: বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট
৫. প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, দক্ষিণ সুরমা, সিলেট
কোর্স:
— ফ্যাশন ডিজাইন
— ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন
— ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং
— গ্রাফিক ডিজাইন ও এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট
৬. জীবনতরী টেকনিক্যাল ট্রেনিং একাডেমি, রাজশাহী
একই চারটি কোর্স:
— ফ্যাশন ডিজাইন
— ফুড অ্যান্ড বেভারেজ
— ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং
— গ্রাফিক ডিজাইন
৭. মিনাল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, পঞ্চগড়
কোর্স:
— বিউটিফিকেশন
— ফ্যাশন ডিজাইন
— ফুড অ্যান্ড বেভারেজ
— গ্রাফিক ডিজাইন
৮. স্কাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কলাতলী, চট্টগ্রাম
কোর্স:
— বিউটিফিকেশন
— ফ্যাশন ডিজাইন
— ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং
৯. হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট, খুলনা
কোর্স: বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট
১০. বাংলাদেশ স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই), ধানমন্ডি, ঢাকা
কোর্স: ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট
১১. সাইবারটেক আইটি পার্ক লিমিটেড, বগুড়া
কোর্স:
— বিউটিফিকেশন
— ফ্যাশন ডিজাইন
— ফুড অ্যান্ড বেভারেজ
— ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং
— গ্রাফিক ডিজাইন
কে আবেদন করতে পারবেন
১. শুধুমাত্র বাংলাদেশি নারী আবেদন করতে পারবেন।
২. বয়স ১৮–৪৫ বছর হতে হবে।
৩. প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা বা চাকরিতে যুক্ত হওয়ার ইচ্ছা থাকতে হবে।
৪. আগে এসইআইপি বা এসআইসিআইপি প্রকল্পে রেজিস্ট্রেশন করা থাকলে এই কোর্সে আবেদন করা যাবে না।
৫. দরিদ্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণের সুবিধা
১. সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ।
২. ৮০% উপস্থিতি নিশ্চিত হলে নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ ভাতা।
৩. প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট এবং উদ্যোক্তা হওয়ার সহায়তা।
আবেদনের সঙ্গে যা লাগবে
— পূর্ণ জীবনবৃত্তান্ত
— ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
— শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি
— জাতীয় পরিচয়পত্রের ফটোকপি



