সরকারের উচিত মানবাধিকারের সুরক্ষা দেওয়া: সুলতানা কামাল

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ভাষা, পোশাক, লিঙ্গ পরিচয় বা ধর্মের কারণে কেউ ভয়ে থাকলে সেখানে মানবাধিকার কার্যকর হয় না। তাই রাষ্ট্রের দায়িত্ব এই অধিকার সুরক্ষিত করা।
সুলতানা কামাল বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধ মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংঘটিত হয়েছিল। আমাদের দেশ হবে সাম্যের, ন্যায়বিচারের ও মানবিক দেশের। এর কোনো ব্যত্যয় ঘটতে পারবে না।”
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় আয়োজিত ‘সমতল আদিবাসী’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, বেসরকারি সংগঠন ‘আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক, নাটোর জেলা লিগ্যাল এইড অফিসার বাদল কুমার চন্দসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় বক্তারা প্রতিটি সেক্টর থেকে বৈষম্য নিরসনে সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।



