২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

নারী বিশ্বকাপে রেকর্ড দর্শকে আয়ের নতুন ইতিহাস

Untitled-3

সদ্য শেষ হওয়া নারী ক্রিকেট বিশ্বকাপ এবার দর্শক সমাগম ও আয়ের দিক থেকে সব রেকর্ড ছাড়িয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)জানিয়েছে, টুর্নামেন্টের প্রথম ১৩টি একদিনের ম্যাচই দেখেছেন রেকর্ডসংখ্যক দর্শক। শুধু এই ম্যাচগুলো থেকেই আয় হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার।

ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় ২ নভেম্বর। শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ভারত। আসরে মোট আটটি দল অংশ নেয়।

আইসিসি ও জিওহটস্টারের যৌথ তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম ১৩টি ম্যাচই ৬০ মিলিয়নের বেশি দর্শকের কাছে পৌঁছেছে যা ২০২২ সালের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।

এদিকে ৫ অক্টোবর কলম্বোতে ভারত পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখেছেন ২৮.৪ মিলিয়ন দর্শক। যা নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দর্শকের নতুন রেকর্ড।

Advertisements