২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

মেয়েদের জীবনের চেয়ে ওড়না বেশি গুরুত্বপূর্ণ: চমক

Untitled-1

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় সামাজিক মাধ্যমে একটি ব্যতিক্রমী মন্তব্য করেছেন। গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মেয়েদের জীবনের থেকে একটি ওড়না বেশি গুরুত্বপূর্ণ।” এরপর তিনি যোগ করেন “ভূমিকম্প ফ্যাক্ট।”

শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় শহরের ভবনগুলো থেকে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। হঠাৎ পরিস্থিতিতে অনেক নারী অপ্রস্তুত অবস্থায় ঘর থেকে বের হতে বাধ্য হন—চমক তার পোস্টে সেই অভিজ্ঞতার দিকেই ইঙ্গিত করেছেন।

চমকের মন্তব্যে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকে তার কথার সঙ্গে একমত হয়ে সচেতনতার বার্তা হিসেবে দেখেছেন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন—জীবনই সবার আগে, তাই জরুরি অবস্থায় পোশাক নিয়ে দ্বিধা না করে নিরাপদে বের হওয়াই উচিত। আরেকজন লিখেছেন, “যারা বাসায় একা থাকে বা ওড়না ছাড়া থাকে, তাদের জন্য এটা একটা সতর্কবার্তা।”

ঘটনার পর শুধু একটি নয়, একাধিক সচেতনমূলক পোস্ট দিয়েছেন চমক। তার এসব উদ্যোগে সামাজিক মাধ্যমে অনেকে প্রশংসা জানিয়েছেন।

Advertisements