২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
নারী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার এখন মেহেরপুরের ডিসি

Untitled-6

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, লুৎফুন নাহার তাঁর পূর্ববর্তী দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে বদলি হয়ে এখন মেহেরপুরের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন। প্রশাসনে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করা লুৎফুন নাহার বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

অন্যদিকে সদ্য বদলি হওয়া মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামকে নড়াইল জেলার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি অচিরেই নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

প্রশাসনিক এ রদবদলকে জেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Advertisements