বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
নারী

শরীর নিয়ে প্রশ্নের বিরুদ্ধে গৌরীর প্রতিবাদ

Untitled-5

দক্ষিণী অভিনেত্রী গৌরী জি. কিষাণ সম্প্রতি তার সিনেমা ‘আদার্স’-এর প্রচারণা অনুষ্ঠানে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। এক ইউটিউবার তার শরীর নিয়ে প্রশ্ন করলে গৌরী সরাসরি প্রতিবাদ জানান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে সৃষ্টি হয় আলোচনা-সমালচনার।

এই ঘটনার পর তার পাশে দাঁড়ান রিচা চাড্ডা, পার্বতী তিরুভোথু, চিন্ময়ী শ্রীপদা, খুশবু সুন্দর, রাধিকা শরৎকুমারসহ অনেকই।

গৌরী বলেছেন, “কোনো ব্যক্তির শরীর নিয়ে প্রশ্ন বা মন্তব্য করা অন্যায়। এটি শুধু আমার ব্যক্তিগত অপমান নয়, শিল্পী ও সংবাদমাধ্যমেরও অবমাননা।”

Advertisements

তিনি আরও প্রশ্ন তোলেন, “আমার সিনেমার বিষয় না জেনে কেন এমন প্রশ্ন করা হলো? একই প্রশ্ন কি কোনো পুরুষ অভিনেতার সঙ্গে করা হতো?”

গৌরী জানান, তার প্রতিবাদ কারও হয়রানি করার জন্য নয়, বরং সবাইকে সহমর্মিতা দেখানোর আহ্বান। তিনি বলেন, “বডি-শেমিং বা অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড চাপানো নতুন কিছু নয়। যারা এর মুখোমুখি হয়েছেন, তাদের নিজের অস্বস্তি প্রকাশ করার অধিকার আছে।”

ঘটনা ঘটে ৬ নভেম্বর চেন্নাইয়ের ‘আদার্স’ প্রচারণা অনুষ্ঠানে। ইউটিউবার কার্তিক নায়ক-নায়িকার জুটিকে ‘অদ্ভুত জুটি’ বললে গৌরী তাকে থামান। তবে কার্তিক তর্কে জড়িয়ে পড়েন এবং তিনি পূর্বেও গৌরীর ওজন নিয়ে প্রশ্ন করেছিলেন।

গৌরী সরাসরি বলেন, “নায়িকা হলে কি শূন্য আকারের হওয়াই নিয়ম? আমার ওজন জানলে ছবির কী উপকার হবে?”

ঘটনার সময় গৌরী বলেন, “পুরো পরিস্থিতি বেশ কিছুক্ষণ চলেছে। আমি অনেকের সামনে ক্রমাগত আক্রমণের মুখোমুখি হয়েছিলাম। সাধারণত রাগ হলে আমি চুপ হয়ে যাই, কিন্তু এদিন সাহস পেয়েছিলাম।”

Advertisements