বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
নারী

মারজিয়ার হাত ধরে রিয়াদে তিন পদক বাংলাদেশের

Untitled-2

‎শুটিং আর আর্চারি ছাড়া এবারের ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের বড় কোনো পদকের আশা ছিল না। কিন্তু সেই হিসাব পাল্টে দিলেন মারজিয়া আক্তার। রিয়াদের মঞ্চে ভারোত্তোলনে একাই জিতেছেন তিনটি ব্রোঞ্জ পদক।

সৌদি আরবের ‎রিয়াদে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারোত্তোলনের ৫৩ কেজি ওজন শ্রেণিতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মারজিয়া। এই ইভেন্টে সোনা জিতেছেন তুরস্কের জানসেল ওজকেন। রুপা জেতেন ইন্দোনেশিয়ার বাসিলিয়া।

নিয়ম অনুযায়ী, ভারোত্তোলনে একজন খেলোয়াড় স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও টোটাল (দুই লিফটের যোগফল) তিন ক্যাটাগরিতে তিনটি পদক জিততে পারবেন।

Advertisements

‎বাংলাদেশের মারজিয়া অংশ নেন ৫৩ কেজি ওজন শ্রেণিতে। স্ন্যাচে ৭২ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৯১ কেজি এবং মোট ১৬৩ কেজি ওজন তুলে প্রতিটি বিভাগেই ব্রোঞ্জ জয় করেন তিনি।

‎একইদিন বাংলাদেশের আরও দুই ভারোত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজি ওজন শ্রেণিতে পঞ্চম হয়েছেন মোসাম্মত বৃষ্টি, ৬০ কেজি ওজন শ্রেণিতে ষষ্ঠ আশিকুর রহমান।

‎‎গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এবারের আসরে বিশ্বের ৫৭ দেশের প্রায় ৩ হাজার ক্রীড়াবিদ পদকের জন্য লড়ছেন। যার মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১০ খেলার ৩৬ জন অ্যাথলেট।

Advertisements