বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
নারী

উদ্যোক্তা ও সমাজসেবায় অবদান রাখায় ময়মনসিংহের ১২ নারীকে সম্মাননা

Untitled-2

উদ্যোক্তা, সমাজসেবা ও মানবিক কাজে অবদান রাখায় ময়মনসিংহের ১২ জন নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জেলার রোভার ভবন মিলনায়তনে ‘আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

এবারের প্রতিপাদ্য ছিল গ্রামীণ নারীর উদ্যোগে টেকসই উন্নয়ন’। অনুষ্ঠানটির আয়োজন করে স্থানীয় সংগঠন নিষ্ঠা উন্নয়ন সংঘ এবং বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

সম্মাননা প্রাপ্তরা হলেন,চর সিরতা ইউনিয়নের উমা রানী চৌধুরী (সমাজসেবা), শিউলী আক্তার (জীবন সংগ্রামী), চর নিলক্ষীয়া ইউনিয়নের হালিমা খাতুন (প্রজনন স্বাস্থ্যসেবা), আনোয়ারা খাতুন (সমাজকর্ম), চর ঈশ্বরদিয়া ইউনিয়নের হোসনা আক্তার (নারী উদ্যোক্তা ও জীবন সংগ্রামী), আমিনা খাতুন (জীবন সংগ্রামী), ভাবখালী ইউনিয়নের ফরিদা ইয়াসমিন (সমাজসেবা), রিনা আক্তার (জীবন সংগ্রামী), খাগডহর ইউনিয়নের রীতা রানী বর্মন (জীবন সংগ্রামী), তাহসিনা আক্তার রূপসী (উদ্যোক্তা ও সমাজকর্মী), দাপুনিয়া ইউনিয়নের জমিলা খাতুন (প্রসবকালীন সেবা) ও রাজিয়া খাতুন (উদ্যোক্তা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট লীলা রায়।
এ সময় বিএনএনআরসি’র ময়মনসিংহ ফোকাল পার্সন স্বাধীন চৌধুরী আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের তাৎপর্য ও গ্রামীণ নারীর উন্নয়নমূলক ভূমিকা নিয়ে বক্তব্য দেন।

Advertisements

Advertisements