বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
নারী

মিস ওয়ার্ল্ড থেকে কোটিপতি: অভিনেত্রী মানুষির সাফল্য

Untitled-5

একসময় মানুষি ছিল্লারের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। পড়াশোনায় ছিলেন মনোযোগী, এমনকি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু ভাগ্য যেন তাঁর জন্য অন্য এক পরিকল্পনা করে রেখেছিল। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর মুহূর্তেই বদলে যায় তাঁর জীবন—শুরু হয় আলো, ক্যামেরা আর রূপালি পর্দার এক নতুন যাত্রা।

বলিউডে অভিষেক

মিস ওয়ার্ল্ড হওয়ার পর বলিউডে পা রাখেন মানুষি। যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে তিনি অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন। জানা যায়, এই ছবির জন্য তিনি প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক পান। এরপর ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-এর মতো বড় বাজেটের ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি, যেখানে তাঁর পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় প্রায় ২ কোটি রুপি—যা তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বাজারমূল্যের প্রমাণ।

সম্পদের পরিমাণ

Advertisements

বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ২০২৫ সাল নাগাদ মানুষি ছিল্লারের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৩৩ থেকে ৪২ কোটি রুপি। তাঁর আয়ের উৎস শুধু অভিনয় নয়; তিনি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনী চুক্তি, মডেলিং ও বিনিয়োগের মাধ্যমেও বিপুল সম্পদ অর্জন করেছেন।

স্বপ্ন থেকে সাফল্যে

ডাক্তার হওয়ার স্বপ্ন থেকে বলিউডের ঝলমলে দুনিয়ায় আসা মানুষি আজ শুধুই অভিনেত্রী নন—তিনি এক সফল, বহুমুখী তরুণী, যিনি প্রমাণ করেছেন যে পরিশ্রম, সাহস ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো স্বপ্নই বাস্তবে রূপ নিতে পারে।

Advertisements