বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
নারী

ইউরোপে ঝড় তুলেছে সৌদির নারী রক ব্যান্ড ‘সিরা’

WhatsApp Image 2025-11-01 at 7.34.04 PM

সৌদি আরবের নারীদের গঠিত প্রথম ও একমাত্র রক ব্যান্ড ‘সিরা’ এখন ইউরোপজুড়ে দারুণ সাড়া ফেলছে। জার্মানি ও সুইজারল্যান্ডে পারফরম্যান্সের পর তারা এখন যুক্তরাজ্যে সফরে রয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দ্য ন্যাশনাল পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার ব্যান্ডটি লন্ডনের কুইন এলিজাবেথ হলে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে তোলে। আরবি ভাষায় গান করলেও লন্ডনের শ্রোতারা দারুণভাবে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন ব্যান্ডের প্রধান গায়িকা নোরা।

তিনি বলেন, “মানুষ আমাদের ভাষা হয়তো বোঝে না, কিন্তু আমাদের গানের আবেগ তারা অনুভব করে। দর্শকরা একটি শব্দও না বুঝে যে উদ্দীপনা দেখিয়েছে, তা আমাদের জন্য ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা।”

‘সিরা’ ব্যান্ডের এই আন্তর্জাতিক সফর সৌদি আরবে নারীদের সংগীতচর্চা ও সাংস্কৃতিক স্বাধীনতার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে মনে করছেন সংগীত বিশ্লেষকেরা।

Advertisements
Advertisements