বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
বিনোদন

এবার দক্ষিণী সিনেমায় নাম লেখালেন সোনাক্ষী

WhatsApp Image 2025-10-29 at 15.20.35_0e4c28ac

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা, একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন। জনপ্রিয় এই অভিনেত্রী এবার দক্ষিণী সিনেমায় নাম লেখালেন। ইতোমধ্যেই তিনি প্রথম তেলুগু সিনেমা ‘জাটধারা’র শুটিং শেষ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘জাটধারা’তে ‘ধনপিশাচিনী’ নামের এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে সোনাক্ষীকে। সম্প্রতি ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা জানান অভিনেত্রী। তিনি পরিচালক ও নির্মাতাদের ধন্যবাদ জানান এই চরিত্রে তাকে কাস্ট করার জন্য।

সোনাক্ষী বলেন, ‘আমি এর আগে যে সমস্ত চরিত্রে অভিনয় করেছি, এটি তার মধ্যে সবচেয়ে আলাদা। একজন অভিনেতার সফলতা হলো বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা। কঠিন ভূমিকায় নিজেকে মেলে ধরা। এই সুযোগটা পেয়ে আমি সত্যিই ভীষণ গ্রেটফুল।’

সোনাক্ষীর প্রত্যাশা আকাশছোঁয়া এই চরিত্র নিয়ে। তার কথায়, ‘আমি আমার অভিনয় সত্ত্বার আরও একটি নতুন দিক খুঁজে পাব। পর্দায় এমন একটি চরিত্রে আমাকে দেখে দর্শক কী প্রতিক্রিয়া দেন, সেটা দেখার অপেক্ষায় আছি।’ 

Advertisements

এদিকে স্ত্রীর ক্যারিয়ারের এই নতুন বাঁক নিয়ে খুশি জাহির ইকবালও। সোনাক্ষীর স্বামী জাহির বলেন, ‘অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর তুলনা নেই। সে দারুণ অভিনয় করে। এই ছবিতেও নিজের সেরাটা দিয়েছে বলে আমি আশা করছি।’

Advertisements