বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

দেশের নতুন তারকারা বের করবে ‘নতুন কুঁড়ি’

WhatsApp Image 2025-10-24 at 4.14.54 AM

বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’ এবার সেরা দশ পর্বের উত্তেজনাপূর্ণ লড়াই নিয়ে ফিরছে। দেশের প্রতিভাবান শিশু-কিশোরদের সৃজনশীলতা ও আত্মবিকাশের এই প্ল্যাটফর্ম দীর্ঘদিন ধরে দর্শক ও বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে। এবারের আসরেও প্রতিটি প্রতিযোগী বিচারকদের মুগ্ধ করেছে। এবার তাদের মধ্য থেকেই উঠে আসবে আগামী প্রজন্মের নতুন তারকা।

গত মঙ্গলবার শেষ হয়েছে চূড়ান্ত বাছাই পর্ব। এর পরই শুরু হচ্ছে ‘সেরা দশ’ পর্ব। প্রতিটি শাখা ও বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ১০ জন করে প্রতিযোগী এই রাউন্ডে অংশ নিতে পারবেন। একই নম্বর পাওয়া প্রতিযোগীরাও সুযোগ পাবেন।

‘সেরা দশ’ অডিশন অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৯ অক্টোবর বাংলাদেশ টেলিভিশন, ঢাকা কেন্দ্র, রামপুরা প্রাঙ্গণে। চূড়ান্ত বাছাই পর্বের ফলাফল জানা যাবে বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে। নির্বাচিত প্রতিযোগীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অডিশনের তারিখ জানানো হবে।

অডিশনের দিন প্রতিযোগীদের অবশ্যই ‘ইয়েস কার্ড’ সঙ্গে আনতে হবে। উত্তীর্ণরা পরবর্তীতে গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশ নেবেন। বিস্তারিত তথ্য বিটিভির ওয়েবসাইটের পাশাপাশি টেলিভিশনের স্ক্রলেও পাওয়া যাবে।