১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
বিনোদন

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি সিনেমা ‘ডট’

WhatsApp Image 2025-10-23 at 13.54.28_02f04d3b

বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি সিনেমা ‘ডট’। গত ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইংরেজি ভাষায় নির্মিত সিনেমা ‘ডট’। এবার সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হতে যাচ্ছে, সিনেমাটি দেখা যাবে যুক্তরাষ্ট্রে।

পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন জানান, আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে ডট। ক্যালিফোর্নিয়ার পর যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্য সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটি প্রযোজনা করেছেন বড়ুয়া মনোজিত ধীমন।

নদীপাড়ের মানুষের প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ডট। সিনেমার পরিচালক কাঁকন বলেন, ‘ডট সিনেমাটি তৈরি হয়েছে নারী পাচার এবং নারী সংগ্রামের গল্প নিয়ে। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। তাই দীর্ঘ গবেষণার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। দেশের দর্শকের পাশাপাশি বিদেশি দর্শকের কথা মাথায় রেখে সিনেমার সংলাপ ইংরেজিতে রাখা হয়েছে।’

গ্রুপ থিয়েটারের একঝাঁক অভিনয়শিল্পী ডট সিনেমায় অভিনয় করেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারিক মুকুল, সেন্ডি কুমার প্রমুখ।