১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
বিনোদন

মায়ের শাড়িতে অনন্য জয়া

WhatsApp Image 2025-10-22 at 7.51.29 PM

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এক অনন্য ফটোশুটে ভক্তদের চমকে দিয়েছেন। মা রেহানা মাসউদের বিয়ে ও বউভাতের শাড়ি পরে ক্যামেরার সামনে দাঁডিয়েছেন তিনি। ৪৫ বছর আগের সেই শাড়িগুলোতে সোনার সুতোয় কাজ, আর তাতে লুকিয়ে আছে যেন এক চিরন্তন রূপকথা—যা এখনো নতুন বিবাহের গন্ধে ভরপুর। মায়ের শাড়ি পরে ফটোশুট করে জয়া আহসান তা নিজের ফেসবুকে পোস্ট করেছেন।

মায়ের ৪৫ বছরের পুরোনো শাড়িতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জয়া
জয়া জানিয়েছেন এগুলো তার মায়ের বিয়ের শাড়ি—একটা বিয়ের, একটা বউভাতের
কলকাতা থেকে কেনা শাড়িগুলোতে সোনার সুতায় কাজ করা
জয়া আহসানের কাছে এখনো সংরক্ষিত আছে মায়ের সব পুরোনো শাড়ি