নারী
গাকৃবি শিক্ষার্থীদের হাতে জাপানের এনইএফ বৃত্তির সম্মাননা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২০ জন শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২০ জন শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বার্ষিক ৩৭ হাজার টাকা হারে তিন বছরের জন্য এ বৃত্তি পাবেন।
গতকাল তাদের হাতে চেক তুলে দেন গাকৃবি উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় ছিলেন অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, ড. মোহাম্মদ সাইফুল আলমসহ অন্যরা।



