বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

ডেঙ্গুতে মা-মেয়ের প্রাণহানি

dengue ma

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা জয়ন্তী মন্ডল (৩৩) ও গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) তাঁঁর মেয়ে প্রতিভা মন্ডল (৩) -এর মৃত্যু হয়।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সুপ্লব রায়।

মৃত জয়ন্তী মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মন্ডলের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, সমির মন্ডল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখান থেকে গত বুধবার জ্বরে আক্রান্ত হয় জয়ন্তী মন্ডল ও তার মেয়ে প্রতিভা মন্ডল। অসুস্থ অবস্থায় তাদের ঢাকার মহাখালি আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে জয়ন্তী মন্ডল মারা যান। তার এক দিন পর সোমবার সন্ধ্যায় তার কন্যা প্রতিভা মন্ডল মারা যায়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, ঘটনাটি সত্যি দুঃখজনক। ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।