বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
নারী

নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে হেনস্তা হচ্ছেন, দাবি দ্রোহ পর্ষদ প্যানেলের ভিপি প্রার্থীর

WhatsApp Image 2025-09-22 at 16.54.40_36f7dbe4

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হচ্ছেন। প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নারী শিক্ষার্থীরা কটূক্তির শিকার হচ্ছেন- এ নিয়ে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন (একাংশ) ও ছাত্রফ্রন্ট (বাসদ)–সমর্থিত প্যানেল দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ।

গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ বলেন, ‘প্রশাসন এখনো ক্যাম্পাসের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। ভর্তি ফরম, সেশনজট, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন, মেডিকেল, শাটল ট্রেন ও শিক্ষার্থীদের ওপর হামলায় নীরব থাকা প্রমাণ করে যে তারা দায়িত্বহীন। আমরা একটি গণতান্ত্রিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় চাই।’

তিনি আরও বলেন, ‘নারী শিক্ষার্থীদের নির্বাচনে প্রার্থী হতে বাধা তৈরি করা হচ্ছে। নারীদের নির্বাচনে নিয়ে আসার ক্ষেত্রে প্রশাসনের বিপরীত ভূমিকা খেয়াল করেছি। ৯ জন নারীকে অন্যায়ভাবে প্রশাসনের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের কটূক্তি করছে। এমনকি তাঁদের প্যানেলের এক নারী প্রার্থীও কটূক্তির কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না।’

ঋজু লক্ষ্মী আরও বলেন, ‘প্রচারণার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেটা পর্যাপ্ত নয়। যে চার দিন রয়েছে, সেটা পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারব বলে মনে হচ্ছে না। তাই নির্বাচনের তারিখ দুই থেকে তিন দিন পেছানোর দাবি আমরা সাংগঠনিকভাবে জানাব।’

Advertisements
Advertisements