বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
খাবার-দাবার

কাজু কাটলি

কাজু কাটলি

উপকরণঃ 

১/২ কাপ কাজুবাদাম, ১/৪ কাপ চিনি, ১/৮ কাপ পানি, ১ চিমটি এলাচ গুঁড়া, ১/২ চা চামচ ঘি

প্রণালীঃ
প্রথমত একটি ব্লেন্ডারে কাজুবাদামগুলো ভালো করে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখবেন যাতে কাজুবাদাম থেকে তেল বেড়িয়ে না যায়। এবার একটি প্যানে পানি ও চিনি গরম করে সিরা তৈরী করে নিন। এরপর ক্রমাগত কাজুবাদাম গুঁড়া মেশাতে খাকুন। তারপর এলাচ দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করুন। যখন একটা মোল্ডের মত হবে, তখন আঁচ বন্ধ করে দিন। এবার একটি বাটার পেপারের মধ্যে মোল্ডটি সমান ভাবে বেলে নিন। এখন নিজের পছন্দের আকারের বা ডায়মন্ড শেপ করে কেটে নিন, কাজু কাটলি ডায়মন্ড শেপেই বেশি মানায়। শেষে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর পরিবেশন করুন।