বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১২ আগস্ট, ২০২৬
বিনোদন

ফটোশুটে ক্যাটরিনার মাতৃত্বের আভাস

kate

সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, বেশ কয়েকদিন ধরেই উঠেছে এমন গুঞ্জন। তবে সম্প্রতি নায়িকার এক ফটোশুটে গুঞ্জন যেন সত্যি হতে যাচ্ছে।

নায়িকার বেবিবাম্প যেন এবার ভক্তদের নজরে পড়ল! সামাজিক মাধ্যমে একটি বিজ্ঞাপনী শুটের ক্যাটরিনার কিছু ছবি ছড়িয়ে পড়ে। তার গর্ভাবস্থার এই ছবি নজর কাড়ে নেটিজেনদের। তবে অনেকেই বলছেন, এই ফটোশুটটি হতে পারে ক্যাটরিনার মাতৃত্বের ফটোশুট!

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অক্টোবরের মাঝামাঝি থেকে মাসের শেষের মধ্যে সন্তানের জন্ম দিতে পারেন ক্যাটরিনা।

যদিও ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, সন্তান জন্মের পর আনুষ্ঠানিকভাবে খবর জানাবেন।

Advertisements

এর আগে কিছুদিন আগে আলিবাগে ছুটি কাটানোর সময় ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক ও সতর্ক চলাফেরার কিছু ছবি প্রকাশ পায়। তখন থেকেই গর্ভধারণের জল্পনা শুরু হয়। আর সাম্প্রতিক শুটের ছবিতে সেই গুঞ্জনের সত্যতা যেন আরও স্পষ্ট হয়েছে।

Advertisements