বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

মেয়েদের জাতীয় দলের নির্বাচক হলেন সালমা

salma

প্রথমবারের মতো বাংলাদেশ নারী জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। আগামী ১ অক্টোবর থেকে নারী দলের নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন তিনি।

নতুন করে নির্বাচক হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি। বর্তমানে বিসিবির একমাত্র নির্বাচক হিসেবে নারী দলের সঙ্গে কাজ করছেন সাজ্জাদ আহমেদ শিপন। তার সঙ্গে এবার সালমা যুক্ত হওয়ায়, নারী দলের নির্বাচক প্যানেল হলো দুই সদস্যের।

দেশের হয়ে ৪৬টি ওয়ানডে ও ৯৫ টি-টোয়েন্টি খেলেছেন সালমা। ২০১৮ সালে নারী এশিয়া কাপজয়ী দলের অধিনায়কও ছিলেন। ২০২৩ সালের জুলাইয়ে সর্বশেষ ম্যাচ খেলা সালমা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার এবার জাতীয় দলে কাজ করতে চলেছেন নির্বাচক হিসেবে।

এদিকে মেয়েদের ক্রিকেটে প্রথমবার কোনো নারী নির্বাচক নিয়োগ দিল বিসিবি। মেয়েদের ক্রিকেটে নারী নির্বাচক হওয়াতে ভবিষ্যতে নারী দল আরও উপকৃত হবে।