রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে এজিএস পদে নির্বাচন করবেন জাহিন বিশ্বাস এষা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। সহ-সভাপতি (ভিপি)পদে শেখ নূর উদ্দিন আবীর, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবন নির্বাচন করবেন। জাহিন বিশ্বাস এষা সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
এ ছাড়াও প্যানেলে আরও কিছু নারী প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন- ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক নার্গিস খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, মহিলা বিষয়ক সহ সম্পাদক নুসরাত ঈশিতা, সহ পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)।
এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা বলেন, আমরা আশাবাদী শিক্ষার্থীরা তাঁদের বিবেক-বিবেচনা দিয়ে অবশ্যই তাঁদের মূল্যবান ভোট টা একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আসলেই তাঁদের প্রতিনিধিত্ব করতে এতদিন লড়াই সংগ্রাম করেছে এবং সামনেও সরব থাকবে তাঁদেরই নির্বাচিত করবেন।



