চাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে জায়গা পেলেন পাঁচ নারী শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চবি শাখা শিবিরের সাবেক সভাপতি ও সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম এ প্যানেলের ঘোষণা দেন।
‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামের এই প্যানেলে স্থান পেয়েছেন সনাতনী শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং পাঁচজন নারী শিক্ষার্থী।
প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও চবি শাখার সাবেক অফিস সম্পাদক ইব্রাহিম হোসেন রনি, যিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি। জিএস পদে আছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব। অন্যদিকে এজিএস পদে মনোনয়ন পেয়েছেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ও শাহজালাল হল শাখা সভাপতি সাজ্জাদ হোসাইন মুন্না।
শিবির জানায়, ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামের এই প্যানেল গঠিত হয়েছে এমন শিক্ষার্থীদের নিয়ে যারা বিশ্ববিদ্যালয়ে সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রেখেছেন। জুলাই আন্দোলনেও তাদের সক্রিয় উপস্থিতি ছিল বলে দাবি সংগঠনের।
এছাড়া প্যানেলের অন্যান্য পদে রয়েছেন—
খেলাধুলা সম্পাদক: মোহাম্মদ শাওন
সহ-খেলাধুলা সম্পাদক: শাহপরান মারুফ
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম
সহ-সাহিত্য সম্পাদক: জিহাদ হোসেন
দফতর সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান
সহ-দফতর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত
সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান
গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন
বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পাদক: মাহবুব রহমান
ছাত্রী কল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা
সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদাউস রিতা
স্বাস্থ্য সম্পাদক: আফনান হাসান ইমরান
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মোনায়েম শরীফ
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: মেহেদী হাসান সোহান
যোগাযোগ ও আবাসন সম্পাদক: ইসহাক ভূঁইয়া
সহ-যোগাযোগ সম্পাদক: ওয়ায়দুল সালমান
আইন ও মানবাধিকার সম্পাদক: তাওহীদ রাব্বি
পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরীফ।



