বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১২ আগস্ট, ২০২৬
নারী

‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের হয়ে যাচ্ছেন আকসা

WhatsApp-Image-2025-09-16-at-4.18.03-PM-28785c0a5ec439b97aa51c08d0ff6dbd

ঢাকার তরুণী আকসা ম্যানিলায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করতে যাচ্ছেন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন নির্বাচিত হন।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, পরিচালক সাকিব সনেট, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, ইভান শাহরিয়ার সোহাগ এবং রয়া চৌধুরী।

আকসা বর্তমানে আইইউবি-তে আইন বিষয়ে অধ্যয়নরত। তিনি বুলবুল ললিতকলা অ্যাকাডেমিতে নাচের প্রশিক্ষণ নিয়েছেন এবং বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন। ভবিষ্যতে তিনি অভিনয়ে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি সমাজের বিধবা নারী ও অনাথ বাচ্চাদের জন্য কিছু করার লক্ষ্য নিয়েও নিজেকে প্রস্তুত করছেন।

আকসা ইতোমধ্যে আরশ খানের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন ম্যানিলায় বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারেন।

Advertisements
Advertisements