বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রা/ণ গেল মা-মেয়ের

sorok

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতন মিয়ার স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনুন নাহার আশা তার মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত অবস্থায় আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আরাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি আরও বলেন, ট্রাকটি শনাক্ত করা যায়নি, শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।