বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা

sastho

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সেখানে চিকিৎসা শেষে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরার কথা রয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে নূরজাহান বেগম ক্যান্সারে ভুগছেন এবং উন্নত চিকিৎসার জন্য নিয়মিতভাবে সিঙ্গাপুরে যাতায়াত করেন।

উল্লেখ্য, বেশ আগে থেকেই ক্যান্সার চিকিৎসার ফলোআপ হিসেবে তিনি সিঙ্গাপুর যান। তবে সেখানকার কোন হাসপাতাল, কোন বিভাগে, কোন চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।