বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

প্রধান উপদেষ্টার হাত থেকে বিশেষ স্বীকৃতি পেলেন আফঈদা

WhatsApp Image 2025-09-15 at 7.04.45 PM

ক্রীড়া, কলা ও সংস্কৃতি বিভাগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এ সম্মাননা তুলে দেন।

পুরস্কার প্রাপ্তির আনন্দ ভাগ করে নিয়ে আফঈদা নিজের ফেসবুক পেজে লিখেছেন, আজকের এই অর্জন আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।

তিনি আরও লিখেছেন, আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও উৎসাহ ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ার জন্য।

রক্ষণভাগের নির্ভরযোগ্য ফুটবলার আফঈদার ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে সাফ জয় ও তার নেতৃত্বে বাংলাদেশের প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার সাফল্য।

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে দেখছেন তিনি। আফঈদার ভাষায়, এই পুরস্কার শুধু আমার নয়—এটি সেই সব তরুণের, যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।