নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হলেন সবিতা ভাণ্ডারি

নেপালের ইতিহাসে প্রথমবার নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে সাবিতা ভাণ্ডারিকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল তাকে এই পদে নিয়োগ দেন। নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমাণ্ডু পোস্ট এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল রোববার সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারিকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটিতে এই পদে প্রথমবারের মতো একজন নারী দায়িত্ব পেলেন। প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে একই দিনে প্রেসিডেন্ট পাওডেল অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়
সাবিতা ভাণ্ডারি এর আগে তথ্য কমিশনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশিষ্ট আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভাণ্ডারির কন্যা।



