বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

uimen

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটিতে সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহমিদা আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লাবিন রহমান।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বিদায়ী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা বক্তব্য রাখেন। সংগঠনটিকে আরো শক্তিশালী ও গতিশীল করে কিভাবে নারী সাংবাদিকদের পাশে দাঁড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন তাঁরা।

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি নির্বাচিত হন শিরীন সুলতানা, শারমীন রিনভী ও জুনান নাশিত। যুগ্ম সম্পাদক খাতুনে জান্নাত কণা ও শারমিন আজাদ।

কোষাধক্ষ নির্বাচিত হন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দপ্তর সম্পাদক মোর্শদা খান লিপি, প্রকাশনা আলেয়া বেগম, প্রচার ফারজানা জবা, সাংস্কৃতিক আফরোজা আঁখি নির্বাচিত হন। কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হন জাবালুন নূর, মোমেনা পপি, সালমা, সোমা ও শাকিলা।

প্রবীণ চার নারী সাংবাদিককে উপদেষ্টা মন্ডলির সদস্য করা হয়। তাঁরা হলেন- রাশিদা আমিন, মমতাজ বিলকিস, রোজি ফেরদৌস ও মাহমুদা চৌধুরী।