বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার, উমামা ফাতেমার

umama ajke

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘‌স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে কাজ করবেন বলে জানিয়েছেন।

উমামা ফাতেমা লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের বাস্তবতা হলো নারী শিক্ষার্থীরা এখনও আবাসন সংকট, নিরাপত্তাহীনতা ও বৈষম্যমূলক আচরণের শিকার। আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী সমান মর্যাদা ও নিরাপত্তা পাওয়া তার অধিকার। সেজন্য আমার ইশতেহারে নারীর অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সেগুলো হলো-

১. নারীদের জন্য আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ।

২. অনাবাসিক ও বিবাহিত ছাত্রীদের জন্য ডে-কেয়ার সেন্টার।

৩. ছাত্রীদের প্রতিটি আবাসিক হলের ফটকে নারী গেটকিপারের উপস্থিতি নিশ্চিতকরণ।

তাছাড়া, এক হলের ছাত্রী অন্য হলে প্রবেশের সুযোগ, যাতে সব ছাত্রী সমান অধিকার ভোগ করতে পারে। আমি চাই, এ ক্যাম্পাস হবে সত্যিকারের নারীবান্ধব ক্যাম্পাস, যেখানে কেউ তার লিঙ্গ পরিচয়ের কারণে পিছিয়ে থাকবে না- এমনটাই লিখেছেন তিনি।

আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।