বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, নারী নেতৃত্বে বৈশাখী

chatrodol

বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য চব্বিশ’ প্রাঙ্গণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক (জিএস) পদে তানজিলা হোসাইন বৈশাখী মনোনীত হয়েছে।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে শেখ সাদী হাসান মনোনীত হয়েছে। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক(এজিএস-নারী) পদে আঞ্জুমান আরা ইকরা, সহ-সমাজসেবা (নারী) পদে কাজী মৌসুমী আফরোজ, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে মোছা. শাহানাজ পারভীন শানু এবং কার্যকরী সদস্য (নারী) সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা এবং শায়লা সাবরীন নিঝুমকে মনোনীত হয়েছে।

প্যানেলে শীর্ষ পদসহ ৭ ছাত্রী প্রার্থী রয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভূমিকা ও অংশগ্রহণ ছিল অবিস্মরণীয় এবং উল্লেখযোগ্য। নারী-পুরুষের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্যানেলের শীর্ষপদসহ অন্যান্য পদে নারী প্রার্থীর উপস্থিতি রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

প্যানেল ঘোষণা শেষে ‘অদম্য চব্বিশ’ প্রাঙ্গণে শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়েছেন প্রার্থীরা।