বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
নারী

হিজাব বিত/র্কে ভিকারুননিসার শিক্ষক সাময়িক বরখাস্ত

WhatsApp Image 2025-08-26 at 6.49.15 PM

হিজাব পরার কারণে ২২ জন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি কক্ষ থেকে হিজাব পরিহিত ২২ জন শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ ওঠার পর অস্থায়ী (অ্যাডহক) কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া, নোটিশে আরও বলা হয়েছে— কেন তাঁকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে হবে।

Advertisements
Advertisements