জাতীয় স্বার্থে শুভাঢ্যা খালকে ফিরিয়ে আনতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

দক্ষিণ কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ জলপথ শুভাঢ্যা খালের পুনঃখনন ও উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ‘শুভাঢ্যা খালটাকে আমরা আবারও ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করে সমৃদ্ধ করতে চাই। এই খাল অন্য খালগুলোর মতো নয়; এটি বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থল, যা পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুনঃখননের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ, পাড় ঢালাই, ওয়াকওয়ে নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। যাতে আর কেউ দখল করতে না পারে, সেজন্য খালের পাড় সুরক্ষিত করা হবে।
তিনি আরও বলেন, খালের পানিকে স্বচ্ছ রাখতে শিল্পবর্জ্য ও পয়োবর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষকে গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা নিতে হবে। আমাদের জাতীয় স্বার্থে এই খালকে ফিরিয়ে আনতে হবে।



