বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

ভিকারুননিসায় হিজাব ইস্যুতে শিক্ষিকার দুঃ/খপ্রকাশ

WhatsApp Image 2025-08-25 at 7.42.58 PM

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব ইস্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সহকারী শিক্ষিকা (ইংরেজি) ফজিলাতুন নাহার। সোমবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের কাছে লিখিতভাবে এ দুঃখপ্রকাশ করেন তিনি।

আবেদনে ফজিলাতুন নাহার উল্লেখ করেন, তিনি গত ১৬ বছর ধরে বসুন্ধরা প্রভাতী শাখায় দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ‘কালবেলা’ পত্রিকার অনলাইনে প্রকাশিত “ভিকারুননিসায় হিজাব পড়ায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা” শিরোনামের সংবাদটি তার নজরে এসেছে। সংবাদে বলা হয়েছে, তিনি ছাত্রীদের হিজাবের কারণে ক্লাস থেকে বের করে দিয়েছেন। বিষয়টি সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি অভিযোগের কারণে দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, গত রবিবার (২৪ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির প্রায় ২০ থেকে ২২ জন শিক্ষার্থী হিজাব পরে ক্লাসে উপস্থিত হয়। পুরো দিনে অন্য কোনো শিক্ষক হিজাব নিয়ে আপত্তি না করলেও, শেষ পিরিয়ডের ইংরেজি ক্লাসে তাদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে ফজিলাতুন নাহারের বিরুদ্ধে।

অভিভাবকদের অভিযোগ, ওই সময় শুধু ক্লাস থেকে বের করাই নয়, শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। এমনকি কেন তারা মাদ্রাসার শিক্ষার্থীদের মতো হিজাব পরে এসেছে, এ ধরনের মন্তব্যও শোনানো হয়।