বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১২ জুলাই, ২০২৬
স্পটলাইট

ডাকসু নির্বাচন নিয়ে নারী শিক্ষার্থীদের প্রত্যাশা

daksu d

দীর্ঘ ৭ বছর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের ডাকসু নির্বাচনের প্যানেলগুলোতে এসেছে নতুনত্বের ছোঁয়া। আসন্ন ডাকসুতে শীর্ষ তিন পদ সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ নারী শিক্ষার্থী। এ ছাড়া প্যানেলগুলোতে নারী প্রার্থীর সংখ্যাও চোখে পড়ার মতো। এবারের ডাকসুতে ভিপি পদে লড়ছেন দুজন নারী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আরেক নারী শিক্ষার্থী ভিপি প্রার্থী তাসনিম আফরোজ ইমি। এ ছাড়া বিভিন্ন প্যানেলে বিভিন্ন পদে রয়েছেন একাধিক নারী প্রার্থী।

বিশ্ববিদ্যালয়টির নারী শিক্ষার্থীদের প্রত্যাশা যেন নারীরাই ক্ষমতায় আসে। যেহেতু তারাও নারীরা, তাই নারী শিক্ষার্থীদের নিরাপত্তা তারাই সর্বোচ্চ নিশ্চিত করতে পারবে বলে এমনটাই ধারণা নারী শিক্ষার্থীদের। সাইবার বুলিং,ট্যাগিং সহ নানাভাবে নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হচ্ছে। এমনকি বহিরাগতদের দ্বারাও হেনস্তার শিকার হচ্ছে। তারা বলেন, এতদিন কেউ ই এসব ইস্যু নিয়ে মুখ খুলে নি। প্রশাসনও সেভাবে সক্রিয় ছিল না। ডাকসু নির্বাচনের পরবর্তী সময়ে এগুলো নিয়ে আমাদের প্রতিনিধিরা কাজ করবে। ক্যাম্পাসে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হই। আশা করি তাঁরা আমাদের সমস্যাগুলো সমাধান করবে।

এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আমেজ সৃষ্টি হয়েছে।

Advertisements
Advertisements