বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

বিশ্বের প্রথম নারী আইসব্রেকার ক্যাপ্টেন মারিনা স্তারাভয়তোভা

isbekar

বিশ্বের প্রথম নারী হিসেবে পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকারের (বরফভাঙা জাহাজ) ক্যাপ্টেন হলেন রাশিয়ার মারিনা স্তারাভয়তোভা। রাষ্ট্রীয় অপারেটর অ্যাটমফ্লোট গত বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার পারমাণবিক কর্পোরেশন রোসাটমের অধীনে প্রতিষ্ঠানটি পরিচালিত ।

এর আগে স্তারাভয়তোভা ‘আইসব্রেকার ইয়ামাল’-এর চিফ মেট হিসেবে কাজ করেছিলেন। এখন সেখানে তিনি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন।

বাণিজ্যিক জাহাজ ও আইসব্রেকারে তাঁর অভিজ্ঞতা দুই দশকেরও বেশি। ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, ‘ক্যাপ্টেনের দায়িত্ব হলো জাহাজ ও এর নাবিকদের দেখভাল করা। আমি প্রতিদিন এই দায়িত্ব পালনে নিবেদিত থাকব এবং সহকর্মীরা যে আমার উপর আস্থা রেখেছে তা অর্জনে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করব।’