বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৪ জুন, ২০২৬
নারী

নারায়ণগঞ্জে রেফ্রিজারেটরের কম্প্রেসার বি/স্ফোরণ, নারী-শিশুসহ দ/গ্ধ ৯

bisforon

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রেফ্রিজারেটরে আগুন ধরে কম্প্রে‌সার বিস্ফোরণে নারী-শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কম্প্রে‌সারের বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

সিদ্ধিরগঞ্জের পাইনাদি মুড়ি ফ্যাক্টরির গলি জাকির খন্দকারের টিনশেড বাড়িতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহয়তায় তাদের উদ্ধার করে ভ্যান ও অটোরিকশার মাধ্যমে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

আহতরা হলেন, তাহেরা (৬৫) হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫) তিসা (১৬), আরাফাত (১৩)। তাদের মধ্যে তাহেরা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৮ জনকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মীরন মিয়া বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখানে কন গ্যাসের লাইন ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, এ ঘটনায় দুটি কক্ষ পুড়ে গিয়েছে। এবং নয় জন দগ্ধ হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।